এই বাংলায়

‘পুরো দুনিয়ার রোল মডেল মমতা ব্যানার্জি’ শত্রুঘ্ন সিনহা

By Eaibanglai - January 14, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়াঃ– চলতি বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তাই লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। ডান বাম সব দলই তাঁদের হেভি ওয়েট নেতাদের দিয়ে গ্রামে গঞ্জে প্রচার চালাতে মরিয়া। গতকালই বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব বড়জোড়া হাইস্কুল ময়দানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে সভার আয়োজন করেছিল। আর তার পরদিনই আজ বিষ্ণুপুর তৃণমূল সাংগঠনিক জেলার তরফে একটি পালটা সভার আয়োজন করা হয় । যেখানে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের তারকা নেতা তথা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।

এদিনের সভা থেকে কেন্দ্রের আয়ুস্মান ভারত নিয়ে কটাক্ষ করার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যসাথীর সাফল্য তুলে ধরেন তৃণমূলের এই হেভি ওয়েট নেতা। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার ধনশক্তি দিয়ে কেন্দ্রে ক্ষমতায় এসছে কিন্তু মমতা ব্যানার্জী জনশক্তি নিয়ে ক্ষমতায় এসছেন। তাঁর জনকল্যাণ কাজের জন্য পুরো দুনিয়ার কাছে বর্তমানে রোল মডেল হয়ে উঠেছেন মমতা ব্যানার্জী।

এদিনের সভায় উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়,রাজ্যের মন্ত্রী মলয় ঘটক,জেলার বিভিন্ন বিধায়কগন সহ জেলার অন্যান নেতৃত্বগণ। এদিন বড়জোড়া ফুটবল ময়দানে তৃণমূলের এই তারকা নেতাকে দেখতে উপচে পড়েছিল ভীড়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement