এই বাংলায়

ট্রাক্টর উল্টে মর্মান্তিক মৃত্যু কৃষকের

By Eaibanglai - February 06, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, বাঁকুড়াঃ– রবিবার সন্ধ্যায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কৃষকের। দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার ইন্দাস থানার রোল গ্রাম পঞ্চায়েত এলাকার। মৃত ব্যক্তির নাম অষ্টম খাঁ । বাড়ি রোল পূর্বপাড়ায় ।

জানা গেছে গতকাল ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে গিয়েছিলেন অষ্টম খাঁ । কাজ সেরে সন্ধে নাগাদ ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে সরকার সায়েরের ক্যানেল পুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টরটি এবং ট্রাক্টরের নিচে চাপা পড়ে যান ওই কৃষক। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ও গুরুতর আহত অবস্থায় তাঁকে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

আকস্মিক এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নামে গ্রামে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ এবং স্বাস্থ্যকেন্দ্র থেকে দেহ বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement