এই বাংলায়

দুই হস্তি নব জাতকের দেখা মিলল বাঁকুড়ার জঙ্গলে

By Eaibanglai - February 18, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার জঙ্গলে হাতির দলে নতুন দুই সদস্যর দেখা মিলল। পশ্চিম মেদিনীপুরের দিক থেকে বড়জোড়ার জঙ্গলে আসা হাতির দলে দুটি হস্তী শাবকের জন্ম হয়েছে বলে দনদপ্তর সূত্রে জানা গেছে। দিন পনেরো আগেই ওই হস্তী শাবক দুটির জন্ম হয়েছে বলে জানিয়েছেন বড়জোড়া রেঞ্জের বনাধিকারিক ঋত্ত্বিক দে। পাশাপাশি দুই নবজাতক সুস্থ রয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে এই মুহূর্তে দুই হস্তী শাবকের কাছে যাতে কেউ বা কারা ঘেঁষতে না পারে তার জন্য হাতির দলটি নবজাতকদের সবসময় ঘিরে রেখেছে। বনদপ্তর সূত্রে খবর এই মুহুর্তে জেলার উত্তর বনবিভাগে মোট ৭২ টি হাতি রয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement