এই বাংলায়

জামাকাপড় কাচতে কাচতে আচমকা মৃত্যু মহিলার

By Eaibanglai - December 09, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়া:– পুকুর পাড়ে জামাকাপড় কাচতে কাচতে আচমকায মৃত্যু হল মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের বড় কালীতলা এলাকায়। মৃত মহিলার নাম বর্ণালী দে, বয়স ৪৫ বছর।

জানা গেছে প্রতিদিনের মতো এদিন সকালেও স্থানীয় পুকুরে স্নান করতে গিয়েছিলেন ওই মহিলা। স্নান করতে নামার আগে পুকুর পাড়ে বসে জামাকাপড় কাচছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি কাপড় কাচতে কাচতে আচমকা তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেই সময় যে সব মহিলারা পুকুরে স্নান করছিলেন তাঁরাই তড়িঘড়ি বর্ণালীদেবীকে উদ্ধার করে তাঁর বাড়িতে নিয়ে যান। এরপর বাড়ির লোকজন তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। অন্যদিকে আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement