এই বাংলায়

বাঁকুড়ায় উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেপ্তার ৩

By Eaibanglai - November 23, 2024
— Advertisement —
Advertisement
বাঁকুড়ায় উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেপ্তার ৩

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– বাঁকুড়ার তালডাংরায় উদ্ধার হলো বিপুল পরিমাণ গাঁজা। উদ্ধার হওয়া ওই গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। একই সঙ্গে ৩ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

জানা গিয়েছে বুধবার রাতে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে একটি চারচাকা গাড়িতে করে তিন পাচারকারী আসছিল।‌ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নাকা চেকিং করে ওই গাড়ি সহ তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ১০ কেজি গাঁজা। ওই গাঁজার পাশাপাশি চারচাকা গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃতদের একজনের বাড়ি উত্তর ২৪ পরগনায় ও অন্যজনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement