এই বাংলায়

দুর্গাপুরে চটি জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার

By Eaibanglai - May 05, 2023
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– দুর্গাপুর নগর নিগমে নির্বাচনের দাবি সহ একাধিক দাবিতে অভিনব উপায়ে বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চা। সিটি সেন্টারের কবিগুরু থেকে বিজেপির প্রতিবাদ মিছিল সিটি সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে আচমকা দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরের সামনে গিয়ে বসে পড়ে এবং তুমুল বিক্ষোভ শুরু করে দেয় বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা। এরপর মহকুমা শাসকের দফতরের সামনেই হাওয়াই চটি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয় আন্দোলনকারীরা।

অন্যদিকে বিজেপি যুব মোর্চার এই আন্দোলনকে দিশাহীন বলে কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা তথা দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী ভাইস চেয়ারপার্সন অমিতাভ বন্দ্যোপাধ্যায় এই বিক্ষোভ প্রসঙ্গে বলেন, কোনও ইস্যু না পেয়ে দিশাহীন ভাবে এইসব আন্দোলন করছে বিজেপি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement