এই বাংলায়

দুর্গাপুর স্টেশনে উদ্ধার বস্তাবন্দী কয়েকশো কচ্ছপ, দেখুন ভিডিও সহ

By Eaibanglai - January 15, 2019
— Advertisement —
Advertisement

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর স্টেশন থেকে উদ্ধার হল বস্তা বন্দী প্রায় ৭০০ কচ্ছপ। মঙ্গলবার সকালে দুর্গাপুর স্টেশনে ডাউন দুন এক্সপ্রেস থেকে এই কচ্ছপগুলি উদ্ধার করে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর। পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বস্ত সূত্র মারফৎ খবর পেয়ে মঙ্গলবার সকালে গোয়েন্দা দফতরের আধিকারিকরা ডাউন দুন এক্সপ্রেসে হানা দেয়। সেখানে এস-১১ বগি থেকে বস্তা বন্দী অবস্থায় কচ্ছপগুলি উদ্ধার করা হয়। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম লক্ষ্মণ কুমার, রাজ কুমার (২৫), সুশীল কুমার (২০), রাজু কুমার (৩০)। প্রাথমিক জেরায় জানা গেছে ধৃতেরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের সুলতানগঞ্জের বাসিন্দা। সেখান থেকে কচ্ছপগুলিকে পাচারের জন্য নিয়ে আসা হচ্ছিল। উদ্ধার হওয়া কচ্ছপ ও অভিযুক্তদের বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement