এই বাংলায়

শহরের মাংসের দোকানে “হালাল বা ঝটকা” বোর্ড লাগানোর দাবি

By Eaibanglai - July 12, 2026
— Advertisement —
Advertisement
শহরের মাংসের দোকানে “হালাল বা ঝটকা” বোর্ড লাগানোর দাবি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- হালাল না ঝটকা, কোন ধরণের মাংস বিক্রি করা হচ্ছে তা গ্রহককে সুষ্পষ্টভাবে জানাতে হবে। তার জন্য দোকানের সামনে লাগাতে হালাল বা ঝটকা লেখা বোর্ড। এমনই দাবিতে পথে নেমে সরব হল দুর্গাপুরের বিজেপিপন্থী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ।

রবিবার সকালে দুর্গাপুরের বেনাচিতি বাজারে একাধিক খাসি ও মুরগির মাংসের দোকানে পৌঁছে সংগঠনের সদস্যরা দোকানদারদের হালাল না ঝটকা সংক্রান্ত বোর্ড টাঙানোর আবেদন জানান।

হিন্দু জাগরণ মঞ্চের দাবি, ক্রেতাদের জানার অধিকার রয়েছে তারা কোন ধরনের মাংস কিনছেন। দোকানের সামনে বোর্ড থাকলে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারবেন কোথায় হালাল এবং কোথায় ঝটকা মাংস বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা নিজেদের পছন্দ ও বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে মাংস কেনার সুযোগ পাবেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement