এই বাংলায় দক্ষিণ বাংলা

সুপ্তোত্থিতা আয়োজিত মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান

By Eaibanglai - October 06, 2026
— Advertisement —
Advertisement
সুপ্তোত্থিতা আয়োজিত মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার স্মৃতি সভাগৃহে সুপ্তোত্থিতা সংস্থার উদ্যোগে আয়োজিত হল মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান- ৩ রা সেপ্টেম্বর সন্ধ্যায়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন- উল্লেখযোগ্য সংখ্যক শিল্পী। তাঁদের নিবেদনের মধ্যে ছিল- রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, আধুনিক বাংলা গান ইত্যাদি। ছিল একাধিক শিল্পীর নৃত্য পরিবেশন, চন্ডীপাঠ ইত্যাদির ব্যবস্থাও। যন্ত্রসংগীত সহযোগী হিসাবে সন্দীপ দাস, সমীর রায় এবং বুদ্ধদেব দাস যথাযথ ভূমিকা পালন করেন। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় অনবদ্য ভূমিকায় ছিলেন সুপরিচিত সঙ্গীত শিল্পী ঋতুকণা ভৌমিক। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত শিল্পী, শব্দ প্রক্ষেপণ কুশলী ও সহায়কবৃন্দ কে সংগঠকদের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করেন বিশিষ্ট সংগীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement