এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে অনুষ্ঠিত হল "বিসিআরইসি কুইজিনিয়ার ২০২৬", চ্যাম্পিয়ন ডিএভি মডেল স্কুল

By Eaibanglai - October 03, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে অনুষ্ঠিত হল "বিসিআরইসি কুইজিনিয়ার ২০২৬", চ্যাম্পিয়ন ডিএভি মডেল স্কুল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ডঃ বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (বিসিআরইসি) সোসাইটির উদ্যোগে কলেজের দুলাল মিত্র অডিটোরিয়ামে সফলভাবে সম্পন্ন হলো আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা "বিসিআরইসি কুইজিনিয়ার ২০২৬"। দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ২৮টি অগ্রণী বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নেয়, যা এই অঞ্চলের স্কুল-স্তরের অন্যতম বৃহৎ জ্ঞান-লড়াইয়ে পরিণত হয়েছিল। কলকাতার প্রখ্যাত কুইজ মাস্টার আন্তন মুখার্জির আকর্ষণীয় ও বুদ্ধিদীপ্ত সঞ্চালনায় পুরো অনুষ্ঠান জুড়ে টানটান উত্তেজনা বজায় ছিল।

এদিনের অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিসিআরইসি সোসাইটির সভাপতি ডঃ সত্যজিৎ বোস। তিনি মন্তব্য করেন, "কলকাতা কুইজের রাজধানী হলেও দুর্গাপুরও খুব বেশি পিছিয়ে নেই।" এই শিল্প শহরে মেধা ও প্রতিযোগিতামূলক শিক্ষার প্রসারের কথা তিনি উল্লেখ করেন।

এদিনের কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দুর্গাপুরের ডিএভি মডেল স্কুল। পুরস্কার হিসেবে তারা ৫০,০০০ টাকার নগদ অর্থ, ট্রফি, মেডেল ও শংসাপত্র লাভ করে। দ্বিতীয় স্থান পায় বার্নপুরের বার্নপুর রিভারসাইড স্কুল (পুরস্কার মূল্য ৩০,০০০ টাকা) এবং তৃতীয় স্থান অধিকার করে দুর্গাপুরের সেন্ট মাইকেলস স্কুল (পুরস্কার মূল্য ২০,০০০ টাকা)।

এই প্রথম সংস্করণের অভূতপূর্ব সাফল্যে সন্তোষ প্রকাশ করে বিসিআরইসি সোসাইটি কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের বিশ্লেষণাত্মক চিন্তা ও কৌতূহল বাড়াতে আগামী দিনেও এই ধরণের সহ-পাঠ্যক্রমিক উদ্যোগ জারি থাকবে।

অনুষ্ঠানে বিসিআরইসি সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জার্নেল সিং সহ সোসাইটির অন্যান্য উচ্চপদস্থ সদস্য এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement