এই বাংলায় দক্ষিণ বাংলা

কুলটিতে সিআইএসএফ ও ইসিএলের যৌথ অভিযান, উদ্ধার ২০-২৫ টন অবৈধ কয়লা

By Eaibanglai - October 03, 2026
— Advertisement —
Advertisement
কুলটিতে সিআইএসএফ ও ইসিএলের যৌথ অভিযান, উদ্ধার ২০-২৫ টন অবৈধ কয়লা

সংবাদদাতা,আসানসোলঃ- কুলটি বিধানসভা এলাকার খরমবাদে এক বড়সড় অভিযানে নেমে প্রচুর পরিমাণ অবৈধ কয়লা উদ্ধার করল সিআইএসএফ এবং ইসিএল -এর যৌথ নিরাপত্তা বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার এই যৌথ অভিযান চালানো হয়। সেখানে খোলা আকাশের নিচে স্তূপ আকারে মজুত করে রাখা আনুমানিক ২০ থেকে ২৫ টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে খরমবাদ এলাকার ওই নির্জন জায়গায় অবৈধভাবে কয়লা মজুত করা হচ্ছিল পরে তা বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এই অবৈধ কয়লা ব্যবসার সঙ্গে কারা জড়িত এবং ঠিক কোথা থেকে এই বিপুল পরিমাণ কয়লা আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে সিআইএসএফ ও ইসিএল কর্তৃপক্ষ।

প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কয়লা চুরি ও অবৈধ মজুত রুখতে এই ধরণের কড়া অভিযান আগামী দিনেও লাগাতার জারি থাকবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement