এই বাংলায় দক্ষিণ বাংলা

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভ, বিধায়ককে ঘিরে বিক্ষোভ মহিলাদের

By Eaibanglai - October 02, 2026
— Advertisement —
Advertisement
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভ, বিধায়ককে ঘিরে বিক্ষোভ মহিলাদের

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ-  হাতে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ করেও মেলেনি সরকারি  অনুদান। উল্টোদিকে, যাঁদের পাওয়ার কথা নয় তাঁদের অ্যাকাউন্টে ঢুকছে অনুদান— এমনই অভিযোগ তুলে দুর্গাপুরে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা।

শুক্রবার সকাল থেকে দুর্গাপুরের বোকারো হোস্টেল এলাকায় আয়োজিত 'সেবা সেতু' ক্যাম্পের সামনে মহিলারা জড়ো হয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম হাতে নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। ঠিক সেই সময়ই শিবির পরিদর্শনে হাজির হন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই। বিধায়ককে সামনে পেয়ে নিজেদের ধরে রাখতে পারেননি বঞ্চিত মহিলারা। একের পর এক অভিযোগ তুলে ধরে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। 

আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, ৩-৪ মাস ধরে আবেদন করে অপেক্ষা করলেও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। অথচ বহু অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন। 

বিধায়ক এদিন মহিলাদের শান্ত ও আশ্বস্ত করার চেষ্টা করেন। তিনি নিজে উদ্যোগী হয়ে মহিলাদের হাত থেকে অন্নপূর্ণা যোজনার ফর্মগুলি জমা নেন। পাশাপাশি তাঁদের সমস্ত অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার স্পষ্ট আশ্বাস দেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement