এই বাংলায়

দুর্গাপুরে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে বিজেপির বিক্ষোভ

By Eaibanglai - December 21, 2023
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে বিজেপির বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের এ বি এল এর জঙ্গলে বারে বারে ধর্ষণের ঘটনা ঘটছে, এই অভিযোগে সরব হল স্থানীয় বিজেপি নেতৃত্ব। বুধবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন বিজেপি নেতা কর্মীরা। রাস্তায় বসে পড়লেন খোদ বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইও। কেন আইন-শৃংখলার অবনতি ঘটছে শিল্পাঞ্চল দুর্গাপুরে সেই প্রশ্ন তুলে অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করে দেন তারা। পুলিশের সাথে বচসা বেধে যায় বিক্ষোভকারীদের। অবরোধ তুলতে গিয়ে হিমসিম খেতে হয় পুলিশকে।

বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। দিকে দিকে নারী নির্যাতন ঘটছে। দুর্গাপুরের জঙ্গলেও বারে বারে একই ঘটনা ঘটছে। সুরক্ষিত নন দুর্গাপুরের মহিলারাও। তারই প্রতিবাদে তাদের এই আন্দোলন।

প্রসঙ্গত, দিন কয়েক আগে সগরভাঙার বাসিন্দা মূক ও বধির এক তরুণীকে এবিএলের জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্ত তরুণীর প্রতিবেশী দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement