এই বাংলায়

দুর্গাপুরে কম্বল বিতরণ বঙ্গীয় সাংখ্যলঘু বুদ্ধিজীবী মঞ্চের

By Eaibanglai - January 24, 2023
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সোমবার দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা গ্রামে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল বঙ্গীয় সাংখ্যলঘু বুদ্ধিজীবী মঞ্চ। অদিনের অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক অসহায় নারী-পুরুষকে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি সোহরাব আলী, শাখা সভাপতি তৌফিক আলম, সহ-সভাপতি এমডি আলী, কোর কমিটির সদস্য শেখ সাহাবুদ্দিনসহ সহ শহরের একাধিক বিশিষ্টগণ।

এদিন সোহরাব আলী বলেন, সংগঠনের পক্ষ থেকে সমাজ কল্যাণের জন্য অনেক ভালো কাজ করা হচ্ছে। পাশাপাশি সাংখ্য লঘু সমাজের মানুষকে একত্রিত করে তাঁদের সামাজিক ন্যায়বিচার প্রদান করাই সংগঠনের মূল লক্ষ্য বলেও দাবি করেন তিনি।

এদিনের অনুষ্ঠানে ব্লক সভাপতি শেখ সফিক, সহ-সভাপতি শেখ হাসিবুর রহমান, সেক্রেটারি নাসিম আকরাম, ওয়ার্ড সভাপতি মফিজুল ইসলাম সহ বহু সদস্য সক্রিয় ছিলেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement