এই বাংলায়

দুর্গাপুরে মনোরম গজল সংগীত সন্ধ্যা

By Eaibanglai - February 14, 2023
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আশি এবং নব্বই দশকে আমাদের দেশে ‘গজল গান’ অত্যধিক জনপ্রিয়তা লাভ করেছিল। এদেশের গজল গাইয়েরা তো ছিলেনই, সেই সঙ্গে পাকিস্তান এবং অন্যান্য দেশের পৃথিবী বিখ্যাত অনেক গাইয়ে অসংখ্য অনুষ্ঠানে তাঁদের সংগীত পরিবেশন করেছেন, আমাদের দেশের গজল গানের চর্চা কেও সমৃদ্ধ করেছেন।

ভ্যালেন্টাইন্স দিবসের প্রাক্ সন্ধ্যায় (১৩ই ফেব্রুয়ারি,২০২৩) দুর্গাপুর ইস্পাত নগরীর ‘স্টিল ক্লাব’ এর উদ্যোগে আয়োজিত হল মনোজ্ঞ একটি গজল সন্ধ্যা। প্রায় আড়াই ঘন্টা ব্যাপী অনুষ্ঠানে অনবদ্য পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের তৃপ্তির শিখরে পৌঁছে দিলেন শিল্পী সৌমী বন্দোপাধ্যায় এবং শুভম চক্রবর্তী। তাঁদের সঙ্গে যথাযথভাবে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করলেন নীলোৎপল মন্ডল, সুমন চক্রবর্তী এবং শান্তনু বাগ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement