এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে ‘মা কামস্ হোম’ শারদ উৎসবের মহা সূচনা, পৌষালীর গানে মাতবেন শিল্পশহরের মানুষ

By Eaibanglai - October 12, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে ‘মা কামস্ হোম’ শারদ উৎসবের মহা সূচনা, পৌষালীর গানে মাতবেন শিল্পশহরের মানুষ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুজো ২০২৬-কে কেন্দ্র করে আনন্দ ও উৎসবের রঙে সেজে উঠল শিল্পশহর দুর্গাপুর।  ‘মা কামস্ হোম’  এবং ‘মায়ের আশীর্বাদে মুখরিত পশ্চিমবঙ্গ’ ভাবনায় দুর্গাপুরের গান্ধী ময়দানে শুরু হলো এক জমকালো দু’দিনব্যাপী উৎসব। কলকাতার বাইরে রাজ্যের যে সাতটি বিশেষ জায়গায় এই উৎসবের আয়োজন করা হয়েছে, তার মধ্যে অন্যতম দুর্গাপুর। মূলত বাংলার ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং দুর্গোৎসবের চিরন্তন আবহকে বৃহত্তর পরিসরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য। 

রবিবার উৎসবের প্রথম দিনের জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্যাবিনেট  মন্ত্রী ডঃ অজয় পোদ্দার, পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বিধানসভার বিধায়ক এবং জেলা প্রশাসনের শীর্ষ পদস্থ আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা ঘিরে গান্ধী ময়দান চত্বরে এক অনন্য উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

দুর্গাপুজো কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি বাঙালির আবেগ ও সংস্কৃতির মেলবন্ধন। এই আনন্দকে সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে দু’দিনের এই আয়োজনে নানা মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে।

চলতি বছরের এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশন করবেন বাংলার বিশিষ্ট লোকসঙ্গীত ও আধুনিক গানের নামী শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে, পুজোর ঠিক মুখে মুখে এই অভিনব আয়োজন দুর্গাপুরবাসীকে শারদীয়ার আগাম আমেজে ভাসিয়ে দিয়েছে। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement