এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে সেচ দপ্তরে পদস্থ আধিকারিককে ঘিরে ভয়াবহ কাণ্ড

By Eaibanglai - October 03, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে সেচ দপ্তরে পদস্থ আধিকারিককে ঘিরে ভয়াবহ কাণ্ড

নিজস্ব সংবাদদাতা দুর্গাপুরঃ- দুর্গাপুরে সরকারি দপ্তরের অন্দর থেকে উদ্ধার হল সেচ দপ্তরের জলকর আধিকারিকের দেহ। মৃত আধিকারিকের নাম অলোক দাস (৫২)। বাড়ি নদিয়ার কল্যাণীতে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য় তৈরি হয়েছে শিল্প শহরে।

পুলিশ ও দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে নিজের অফিসের রেস্টরুমে ছিলেন অলোকবাবু। সেই সময় তাঁকে খাবার দেওয়া হয়।  তার পরেই তিনি ঘরের দরজা বন্ধ করে দেন।   দীর্ঘক্ষণ কেটে গেলেও ঘর থেকে বেরিয়ে আসেননি তিনি। এমনকি  বারবার ফোন করেও মিলছিল না কোনও সাড়া। রাতের দিকে চিন্তা বাড়ে দপ্তরের নিরাপত্তারক্ষীদের। পরিস্থিতি বুঝে বিষয়টি জানানো হয় দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের। খবর দেওয়া হয় কোকওভেন থানায়। খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বন্ধ ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই সামনে আসে ভয়াবহ দৃশ্য। ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অলোক দাসের দেহ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। এই মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত কী ঘটেছিল, তা ঘিরেই এখন তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। কর্মক্ষেত্রে কোনও সমস্যা, ব্যক্তিগত কোনও কারণ, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement