এই বাংলায় দক্ষিণ বাংলা

বিশ্বকর্মা পুজোয় নিখোঁজ হওয়া সুন্দরবনের যুবক উদ্ধার দুর্গাপুরে

By Eaibanglai - October 03, 2026
— Advertisement —
Advertisement
বিশ্বকর্মা পুজোয় নিখোঁজ হওয়া সুন্দরবনের যুবক উদ্ধার দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সোশ্যাল মিডিয়ায় নিখোঁজের পোস্ট শেয়ার করে যখন দীর্ঘ আশায় বুক বেঁধে অপেক্ষা করছিল পরিবার, ঠিক তখনই ১২ দিনের মাথায় মিলল স্বস্তি। বিশ্বকর্মা পুজোর দিন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার রায়দিঘির বাসিন্দা সমিরন মন্ডলকে (৩০) উদ্ধার করে তাঁর পরিবারের হাতে তুলে দিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর মুচিপাড়া ট্রাফিক পুলিশ।

শুক্রবার দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক পুলিশের তৎপরতায় এই মানবিক ঘটনাটি ঘটে। ১২ দিন পর ঘরের ছেলেকে ফিরে পেয়ে আনন্দের অশ্রু সমিরনের পরিবারের চোখে।

পরিবার সূত্রে জানা যায়, গত বিশ্বকর্মা পুজোর দিন সুন্দরবনের রায়দিঘির বাড়ি থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান সমিরন মন্ডল। পরিবারের লোকেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তাঁর ছবি ও বিবরণ দেন।

এরই মধ্য়ে গতকাল দুর্গাপুরের ব্যস্ততম মুচিপাড়া মোড় সংলগ্ন এলাকায় ওই যুবককে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখেন কর্মরত ট্রাফিক পুলিশ কর্মীরা। যুবকের আচরণে অসঙ্গতি লক্ষ্য করে ট্রাফিক পুলিশ কর্মীরা তাঁকে নিরাপদে নিজেদের হেফাজতে নেন। এরপর তাঁর কাছ থেকে সূত্র পেয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং জানানো হয় যে সমিরন সুস্থ অবস্থায় পুলিশের হেফাজতে রয়েছেন।

খবর পেয়েই রায়দিঘি থেকে দুর্গাপুরে ছুটে আসেন সমিরনের আত্মীয় ও পরিবারের সদস্যরা। মুচিপাড়া ট্রাফিক গার্ডের ওসি শিবনন্দন দুবের নেতৃত্বে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ৩০ বছর বয়সী সমিরনকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

দীর্ঘ ১২ দিন পর ঘরের ছেলেকে অক্ষত অবস্থায় ফেরত পেয়ে দুর্গাপুর মুচিপাড়া ট্রাফিক পুলিশ তথা আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই মানবিক উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সমিরনের পরিবারের সদস্যরা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement