eaibanglai
Homeএই বাংলায়পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে দুর্গাপুরে বিজেপির বাইক র‍্যালি

পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে দুর্গাপুরে বিজেপির বাইক র‍্যালি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে শাসন ক্ষমতার পরিবর্তনের ডাক দিয়ে রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা শুরু করেছে বিজেপি। রাজ্য জুড়ে ন’টি ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপি নেতৃত্ব। রাজ্যের ৫,০০০ কিলোমিটার পথ পরিক্রমা করবে এই ‘যাত্রা’। পথে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রকেই ছুঁয়ে যাবে ‘যাত্রা’ এবং ‘যাত্রা’র পরিসমাপ্তি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে।

দুর্গাপুরে আগামী ১০ তারিখ পরিবর্তন যাত্রার রথ আসতে চলেছে। এই কর্মসূচিকে সামনে রেখে শিল্পশহরে প্রস্তুতি শুরু করে দিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। রবিবার দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম দুই বিধানসভায় আয়োজন করা হয় বাইক র‍্যালির।

দুর্গাপুরের পূর্ব বিধানসভায় ইস্পাত নগরীর রাজেন্দ্র প্রসাদ থেকে এই র‍্যালি শুরু হয়। অন্যদিকে দুর্গাপুরের পশ্চিম বিধানসভার সিটি সেন্টার থেকে আরেকটি বাইক মিছিল শুরু হয়। পশ্চিম বিধানসভায় নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই এবং পূর্ব বিধানসভায় নেতৃত্ব দেন জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি,পরিবর্তন যাত্রাতে হাজার হাজার মানুষের সমর্থন পাওয়া যাচ্ছে। জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের পাশে মানুষ রয়েছে। আমাদের সমর্থন করছে। মিছিলেও দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে মানুষজন এগিয়ে আসছেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments