দক্ষিণ বাংলা

জলের এটিএম মেশিন অকেজো, অভিনব প্রতিবাদ বিজেপির

By Eaibanglai - March 08, 2026
— Advertisement —
Advertisement
জলের এটিএম মেশিন অকেজো, অভিনব প্রতিবাদ বিজেপির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অচল জলের এটিএম ঘিরে বিজেপির অভিনব প্রতিবাদ দুর্গাপুরে। মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতাল সংলগ্ন এলাকায় থাকা দুটি জলের এটিএমে ফুল-মালা দিয়ে এদিন প্রতীকী ‘শ্রাদ্ধ’ করে বিক্ষোভ দেখান ও প্রতিবাদে সরব হন বিজেপি নেতা ও কর্মীরা। বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও তরুণ দাসের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজেপি নেতৃত্বের অভিযোগ শহরের বিভিন্ন এলাকার জলের এটিএম মেশিনগুলো অকেজো হয়ে পড়ে রয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল স্বল্পমূল্যে সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। তার জন্য ঘটা করে জলের এটিএম মেশিনগুলি বসানো হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরেই অধিকাংশ এটিএম অচল অবস্থায় পড়ে রয়েছে। বহুবার পুরসভাকে জানানো হলেও সমস্যার কোনও সমাধান হয়নি। এই পরিস্থিতিতে প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা।

প্রসঙ্গত বছর কয়েক আগে পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে প্রায় ১৬টি জলের এটিএম চালু করা হয়েছিল।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement