নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বিধানসভার ভোট- এ বামফ্রন্টের দুই প্রার্থী সীমান্ত চ্যাটার্জি(দুর্গাপুর পূর্ব) এবং প্রভাশ সাঁই (দুর্গাপুর পশ্চিম) -এর সমর্থনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মিলিতভাবে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান,আবৃত্তি, শ্রুতি নাটক ইত্যাদির আয়োজন করেছিল ১৪-ই এপ্রিল স্থানীয় এ.ডি.ডি.এ. সংলগ্ন প্রাঙ্গণে।
অতি সম্প্রতি রিয়ালিটি শো-তে সাড়া জাগানো প্রতিশ্রুতি সম্পন্ন সংগীতশিল্পী আরাত্রিকা সিংহ, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সৌমেন রায়, প্রতিশ্রুতি সম্পন্ন তরুণ অভিনেতা জ্যাক প্রমূখ অংশ নেন। প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী অম্বিকেশ মহাপাত্র প্রমূখ। ছিল স্থানীয় শিল্পী ও সংস্থাগুলির অনুষ্ঠানও।
অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত আশা ভোঁসলে এবং সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকার-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিত দর্শক- শ্রোতাদের মধ্যে ছিলেন প্রাক্তন মহানগরিক রথীন রায়, বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, চিত্রকর অমল গড়াই সহ অনেক স্বনামধন্য মানুষ এবং সাহিত্য, সংস্কৃতি,চিত্রকলা ইত্যাদি বিষয়ক ব্যক্তিত্ব।


















