eaibanglai
Homeএই বাংলায়আন্তরিক সাহিত্য পত্রিকার উদ্যোগে সাড়ম্বরে নজরুল জয়ন্তী পালন​

আন্তরিক সাহিত্য পত্রিকার উদ্যোগে সাড়ম্বরে নজরুল জয়ন্তী পালন​

অঙ্কিতা চ্যাটার্জ্জী, দুর্গাপুর -: দুর্গাপুরের আপনজন সভাগৃহে ‘আন্তরিক সাহিত্য পত্রিকা’-র উদ্যোগে সাড়ম্বরে উদযাপিত হলো কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। অনুষ্ঠানে প্রায় ৩০ জন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও শিল্পী উপস্থিত থেকে বিদ্রোহী কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের মূল আহ্বায়ক ছিলেন রবীন গড়াগড়ী এবং সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন আন্তরিক সাহিত্য পত্রিকার সম্পাদক অন্তরা সিংহ রায়।

​ এদিনের মনোজ্ঞ অনুষ্ঠানে কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা, নাচ এবং নজরুলের কালজয়ী সংগীত পরিবেশন করা হয়। উপস্থিত গুণীজনেরা তাদের বক্তব্যে নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতাবাদ এবং সাম্যবাদী আদর্শের চিরন্তন প্রাসঙ্গিকতা তুলে ধরেন। শিল্পীদের চমৎকার পরিবেশনা সমগ্র অনুষ্ঠানটিকে এক অনন্য মাত্রায় পৌঁছে দেয়।

​সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আপনজন সভাগৃহটি একটি চমৎকার সাংস্কৃতিক আসরে পরিণত হয়েছিল। নজরুলের কালজয়ী আদর্শ ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে এই স্মরণীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments