eaibanglai
Homeএই বাংলায়ভোটার তালিকা থেকে সংখ্যালঘু মানুষের নাম বাদ পড়ার অভিযোগ, দুর্গাপুরে সরব সিপিএম

ভোটার তালিকা থেকে সংখ্যালঘু মানুষের নাম বাদ পড়ার অভিযোগ, দুর্গাপুরে সরব সিপিএম

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। আর এই তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। তালিকায় নাম বাদ পড়া নিয়ে এবার সরব হয়েছে সিপিএম। তাদের অভিযোগ পরিকল্পিতভাবে সংখ্যালঘু ও আর্থিকভাবে দুর্বল মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

সদ্য প্রকাশিত ভোটার তালিকা নিয়ে সোমবার দুর্গাপুরে মহকুমাশাসক অফিসের সামনে বিক্ষোভ দেখান সিপিএমের কর্মী ও সমর্থকেরা। তাদের দাবি, পরিকল্পিতভাবে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে। এ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

সিপিএম নেতৃত্বের অভিযোগ, এই পদক্ষেপে নির্দিষ্টভাবে সংখ্যালঘু ও গরীব ভোটাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর পেছনে বিজেপির প্রভাব রয়েছে। দ্রুত বাদ পড়া নামগুলি পুনর্বিবেচনা ও সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় তোলার দাবি জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments