দক্ষিণ বাংলা

গ্যাস সিলিন্ডার, কড়াই, হাতা, খুন্তি নিয়ে প্রতিবাদ

By Eaibanglai - March 08, 2026
— Advertisement —
Advertisement
গ্যাস সিলিন্ডার, কড়াই, হাতা, খুন্তি নিয়ে প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রান্নার গ্যাসের দাম এক লাফে ৬০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। শুক্রবার রাতে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির ঘোষণা করা হয়। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে তেল ও গ্যাসের আন্তর্জাতিক সরবরাহে ধাক্কা লেগেছে বলে মনে করা হচ্ছে।

এদিকে গ্যাসের দামের মূল্যবৃদ্ধি নিয়ে দেশের রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি হয়েছে। বিশেষ করে ভোটমুখী পশ্চিমবঙ্গে এই মূল্যবৃদ্ধি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে চলেছে। গ্যাসের দামকে সামনে রেখে ইতিমধ্যেই পথে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

প্রতিবাদের এই ঢেউ পৌঁছেছে দুর্গাপুর শিল্পা়ঞ্চলেও। শনিবার দুর্গাপুরের পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলার প্রিয়াঙ্কি পাঁজার নেতৃত্বে দুর্গাপুরের লেনিন সরনী থেকে শাসক দলের মহিলারা এই প্রতিবাদ মিছিলে সামিল হন। তা শেষ হয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বা এসবিএসটিসির প্রধান কার্যালযের সামনে। ফাঁকা গ্যাস সিলিন্ডার, কড়াই, হাতা ও খুন্তি নিয়ে তারা প্রতিবাদে সামিল হন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement