দক্ষিণ বাংলা

রাজ্যে পালাবদল হতেই ট্রাফিক বিভাগের কড়া অভিযান

By Eaibanglai - May 13, 2026
— Advertisement —
Advertisement
রাজ্যে পালাবদল হতেই ট্রাফিক বিভাগের কড়া অভিযান

নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন এক সময়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসনভারের দায়িত্ব নিয়েই তিনি জানিয়ে দিয়েছেন কোনওরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশকে দেওয়া হয়েছে একাধিক কড়া নির্দেশিকা।

আর সেই নির্দেশিকার পরেই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় শুরু হয়েছে জোরদার ট্রাফিক অভিযান। ট্রাফিক আইন ভাঙলেই নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ।

দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার আম্বেদকর স্মরণীতে বুধবার সকাল থেকেই অভিযান চালায় ট্রাফিক বিভাগ। বিশেষ নজর রাখা হয় অটো ও টোটোতে অতিরিক্ত যাত্রী তোলার বিরুদ্ধে। নিয়ম ভাঙলেই গাড়ি আটক করে চালকদের সতর্ক করা হচ্ছে। একইসঙ্গে বাইক আরোহীদের ক্ষেত্রেও চলছে কড়াকড়ি। হেলমেট ছাড়া রাস্তায় বেরোলেই থামিয়ে সতর্ক করা হচ্ছে চালক ও আরোহীদের।

মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন রাজনৈতিক রঙ না দেখে নিরপেক্ষভাবে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার কাজ করতে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement