দক্ষিণ বাংলা

হোলির দুপুরে পুকুরে স্নান করতে নেমে মৃত্যু দুই যুবকের

By Eaibanglai - March 05, 2026
— Advertisement —
Advertisement
হোলির দুপুরে পুকুরে স্নান করতে নেমে মৃত্যু দুই যুবকের

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- হোলির দিন রঙের উৎসবে শোকের আবহ। পুকুরে স্নান করতে নেমে মৃত্যু হল দুই যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার আমরাই এলাকায়। মৃত দুই যুবকের নাম বিশাল সিং (২০) ও দেব দত্ত গোঁসাই (২১)। দুজনেই কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার হোলির সকাল থেকেই এলাকায় রং খেলায় মেতে উঠেছিলেন একদল যুবক। দুপুরের দিকে রং খেলার পর তারা একসঙ্গে আমরাই এলাকায় একটা পুকুরে স্নান করতে নামে। প্রত্যক্ষদর্শীদের দাবি সেই সময় আচমকা তলিয়ে যেতে থাকেন এক যুবক। তাকে বাঁচাতে গিয়ে জলে নামে আরেকজন যুবক, সেও তলিয়ে যায়। জানা গেছে ওই দুই যুবকই সাঁতার জানতেন না। সঙ্গীরা তাদের বাঁচানোর চেষ্টা করলেও ব্যার্থ হয়।

পরে স্থানীয়রা জলে নেমে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে দুজনকে উদ্ধার করেন। অচৈতন্য অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালে। সেখানে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই ঘটনায় আমরাই এলাকাজুড়ে শোকের ছায়া নামে। দোলের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement