দক্ষিণ বাংলা

দুর্গাপুরে ভোট না দিয়েই ফিরতে হল বৃদ্ধাকে

By Eaibanglai - April 23, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে ভোট না দিয়েই ফিরতে হল বৃদ্ধাকে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুথে গিয়ে হতবাক বৃদ্ধা! দুর্গাপুরে ভোট না দিয়েই ফিরতে হল বৃদ্ধাকে। ঘটনা দুর্গাপুর পশ্চিম বিধানসভার। বেনাচিতি এলাকার বাসিন্দা গীতা অধিকারী এদিন এলাকার অন্যান্যদের সঙ্গে তার নির্দিষ্ট বুথে ( বেনাচিতি হাই স্কুলের ৮৬ নম্বর বুথ) ভোট দিয়ে গিয়েছিলেন। কিন্তু বুথে গিয়ে তিনি জানতে পারেন তার ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে। অথচ তিনি নিজে ভোট দিতে যাননি বলে জানান। স্বাভাবিকভাবেই ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে হতাশ হয়ে ফিরে যান গীতাদেবী। তিনি জানান, “বুঝতে পারছি না, কি করে এমনটা হল। কারণ আমার আছে পরিচয়পত্র ও নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপ রয়েছে।”

এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল প্রার্থী কবি দত্ত ওই বুথে যান ও ভোটারের সঙ্গে কথা বলেন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সঠিক তদন্তের দাবি জানান তিনি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement