নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজ্য বার কাউন্সিলের নির্বাচন। এই নির্বাচনে রাজ্যের ৭৮টি আদালতে চলছে ভোট গ্রহণ পর্ব। ভোটগ্রহণে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী । এই নির্বাচনে প্রার্থী রয়েছেন মোট ৭৫ জন।
রাজ্যের অন্যান্য আদালতের পাশাপাশি দুর্গাপুর মহকুমা আদালতেও চলছে নির্বাচন প্রক্রিয়া। দুর্গাপুর মহকুমা আদালতে প্রার্থীর সংখ্যা দুইজন এবং ভোটার সংখ্যা ১১২৬ জন। এখানের প্রার্থীরা জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে এবং কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অন্যদিকে মহাকুমা আদালতের বার এসোসিয়েশনের সভাপতি সঞ্জীব কুন্ডু বলেন, “রাজ্যের সব আদালতেই নির্বাচন শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালিত হচ্ছে। আমাদের লক্ষ্য হলো প্রতিটি ভোটার যাতে নিরাপদে ভোট দিতে পারেন তা নিশ্চিত করা।”


















