eaibanglai
Homeএই বাংলায়জেলার কৃতী মহিলাদের সম্বর্ধনা মহিলা কংগ্রেসের

জেলার কৃতী মহিলাদের সম্বর্ধনা মহিলা কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ পশ্চিম বর্দ্ধমান জেলা মহিলা কংগ্রেস কমিটির। জেলার বিভিন্ন ক্ষেত্রের কৃতি মহিলাদের সম্বর্ধনা জানান হলো মহিলা কংগ্রেসের উদ্যোগে।

এদিন দুর্গাপুর স্টীল মার্কেটের সন্নিকটে শহীদ শেলী ঘোষ ভবনে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। যেখানে জেলার বিভিন্ন ক্ষেত্রের কৃতি মহিলাদের সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধীত মহিলাদের মধ্যে ছিলেন সাউথ এশিয়ান যোগা কাপ প্রতিযোগিতায় স্বর্ণ পদক বিজেতা কুলটি নিবাসী টুম্পা নন্দী, এভারেস্ট ক্যাম্প বিজেতা অন্ডাল নিবাসী মীরা সাহা, পশুপ্রেমী কেয়া দুয়ারী দিন্দা, প্রবীণা কবি শ্রীমতী চন্দনা চক্রবর্তী, দক্ষিণবঙ্গের সুন্দরী প্রতিযোগিতার আকর্ষণীয় মুখ শ্রীমতী সুমনা চক্রবর্তী, সাহিত্যিক, স্ক্রিপ্ট রাইটার,টেলিফিল্ম পরিচালক শ্রীমতী লাইলী মজুমদার প্রমুখ।

জেলা নেত্রী তপতি মুখার্জী, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্নার উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় সংগীত পরিবেশন করেন সুদেষ্ণা ভান্ডারী, সুমনা চক্রবর্তী, কবিতা আবৃত্তি করেন ঝুমা আচার্য চৌধুরী, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গোপা মুখার্জি।

নারী দিবসের এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঞ্চল থেকে মহিলা কংগ্রেস কর্মীরা যোগদান করেছিলেন। যা অনুষ্ঠানটিকে আরও সর্বাঙ্গ সুন্দর করে তুলেছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি শ্রী দেবেশ চক্রবর্তী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments