এই বাংলায়

জল ছাড়া অব্যাহত রাখল ডিভিসি

By Eaibanglai - August 07, 2024
— Advertisement —
Advertisement
জল ছাড়া অব্যাহত রাখল ডিভিসি

সংবাদদাতা,আসানসোলঃ- জল ছাড়ার পরিমাণ কমলেও জল ছাড়া অব্যাহত রেখেছে ডিভিসি। তবে এদিন মাইথন জলাধার থেকেই জল ছাড়ার পরিমান কমানো হলেও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমান বাড়ানো হয়েছে।

এদিন পাঞ্চেত জলাধার থেকে ৫৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে ডিভিসি সূত্রে জানা গেছে। অন‍্যদিকে মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমান কমে ১২ হাজার কিউসেক করা হয়েছে। ডিভিসি থেকে জারি বিজ্ঞপ্তির মাধ‍্যমে জানা গেছে দামোদর ও বরাকর নদীর উচ্চ উপত‍্যকা তথা ঝাড়খণ্ড রাজ‍্য ও বাংলা সীমান্তে ধারাবাহিক বৃষ্টির কারণেই দুই জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি। এদিকে এই জল ছাড়ার ফলে দামোদরের নিম্ন উপত‍্যকার কোনো কোনো অঞ্চলে প্লাবনের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement