এই বাংলায় দক্ষিণ বাংলা

স্কুলের পাঠ্যপুস্তকে মাতঙ্গিনী হাজরা, দেশপ্রেম জাগাতে উদ্যোগ রাজ্য সরকারের

By Eaibanglai - September 30, 2026
— Advertisement —
Advertisement
স্কুলের পাঠ্যপুস্তকে মাতঙ্গিনী হাজরা, দেশপ্রেম জাগাতে উদ্যোগ রাজ্য সরকারের

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, স্কুলের পাঠ্যপুস্তক-সহ বিভিন্ন ক্ষেত্রে মাতঙ্গিনী হাজরার জীবন ও বীরত্বের কাহিনীকে আরও বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।

অনুষ্ঠানে অতীতের সরকারগুলির তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই বীরাঙ্গনাকে আগে কখনও প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি এবং অতীতে কোনো মুখ্যমন্ত্রী এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধা জানাতে আসেননি। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর তমলুকে এক বিশাল মিছিলের নেতৃত্ব দেওয়ার সময় ব্রিটিশ পুলিশের গুলিতে শহীদ হন মাতঙ্গিনী হাজরা। তাঁর এই চরম আত্মত্যাগের ফলেই মেদিনীপুরে ঐতিহাসিক 'তাম্রলিপ্ত জাতীয় সরকার' প্রতিষ্ঠিত হয়েছিল, যা টানা ২২ মাসেরও বেশি সময় ধরে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সমান্তরাল প্রশাসন চালিয়েছিল। মহাত্মা গান্ধীর অনুরোধে ১৯৪৪ সালে এই সরকার প্রত্যাহার করা হলেও, ব্রিটিশরা একে বলপ্রয়োগ করে দমাতে পারেনি বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement