এই বাংলায় দক্ষিণ বাংলা

বারাবনিতে স্নান করতে নেমে তলিয়ে গেল ইঞ্জিনিয়ারিং ছাত্র

By Eaibanglai - September 28, 2026
— Advertisement —
Advertisement
বারাবনিতে স্নান করতে নেমে তলিয়ে গেল ইঞ্জিনিয়ারিং ছাত্র

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের বারাবনি ব্লকের পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মন্দিরা ড্যামে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক তরুণ ইঞ্জিনিয়ারিং ছাত্র। নিখোঁজ তরুণের নাম সুপ্রিয় চক্রবর্তী (২০)। তিনি কলকাতার 'এস.এন.ইউ' ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র এবং আসানসোলের বাসিন্দা।  তার বাবা দিব্যেন্দু চক্রবর্তী আসানসোলের ব্যবসায়ী, মা কুলটির স্কুল শিক্ষিকা। সুপ্রিয় তাদের একমাত্র সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ৬ বন্ধুর একটি দলের সঙ্গে মন্দিরা ড্যামে ঘুরতে গিয়েছিলেন সুপ্রিয়। মনোরম পরিবেশ উপভোগ করার সময় আচমকাই বন্ধুরা ড্যামের  জলে নেমে স্নান করতে শুরু করেন। বন্ধুদের দাবি সেই সময়ই হঠাৎ জলে তলিয়ে যায় সুপ্রিয়। সঙ্গীরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও জলের তীব্র টান ও গভীরতার কারণে ব্যর্থ হন। 

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বারাবনি থানার পুলিশ ও ব্লকের বিডিও। স্থানীয়দের সহায়তায় রবিবার বিকেল থেকেই উদ্ধারকাজ শুরু হলেও, রাত হয়ে যাওয়ায় তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আজ, সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধারকারী দল এলাকায় জোর কদমে তল্লাশি অভিযান শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তার দেহ উদ্ধার হয়।

স্থানীয়দের দাবি, মাত্র দু’দিন আগেই এই যুবকেরা সোশ্যাল মিডিয়ার 'রিল' বানাতে এই একই জায়গায় এসেছিলেন। ফের রবিবার সেখানে ঘুরতে গিয়েই ঘটে গেল যায় মর্মান্তিক দুর্ঘটনা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement