এই বাংলায়

দুর্গাপুজোর এলাকা দখলকে ঘিরে দুই ক্লাবের সংঘর্ষ ,আহত দুপক্ষের ৬

By Eaibanglai - September 04, 2019
— Advertisement —
Advertisement

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:- গতকাল দুর্গাপুরের বেনাচিতির ১৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লিতে দুর্গাপুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে ব্যপক সংঘর্ষের সৃষ্টি হয়। মূলত এই সংঘর্ষের কারন হল, দুই পক্ষের চাঁদা তোলার এলাকা দখল এবং পুজোর ফ্লেক্স ছিড়ে দেওয়া। স্থানীয় সূত্রের জানা যায়, গতকাল রাত্রে দুই ক্লাবের মধ্যে ব্যপক হাতাহাতি হয় এবং তাতে ৬ জন আহত হয়। ইতিমধ্যে এই দুই ক্লাবের সদস্যরা একে অপরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। পুলিশও ব্যপারটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। আহতদের প্রতেককেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement