এই বাংলায়

মানসিক ভারসাম্য হিন গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করল বাঁকুড়া পুলিশ

By Eaibanglai - September 22, 2019
— Advertisement —
Advertisement

প্রতিনিধি, বাঁকুড়া:- মানসিক ভারসাম্যহীন গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আরও চার জন অভিযুক্তকে গ্রেফতার করল বাঁকুড়া মহিলা থানার পুলিশ। আজ তাদেরকে বাঁকুড়া জেলা জজ আদালতে তোলা হয়। জেলা জজ আদালতের সপ্তম বিচারকের এজলাসে তাদের বিচার করা হবে। এই ঘটনায় গতকাল দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও চারজনকে গ্রেপ্তার করেছে বলে দাবি পুলিশের। গত শুক্রবার সকালে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে বাঁকুড়া সদর থানার কমলাডাঙ্গা এলাকায় ধর্ষিতা হন মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ। গতকালই পরিবারের লোকজনের লিখিত অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বাঁকুড়া মহিলা থানার পুলিশ স্থানীয় বলরামপুর গ্রামের বাসিন্দা উৎপল ঘোষ ও প্রদীপ ঘোষ নামে দুজনকে গ্রেফতার করে। বাঁকুড়া জেলা জজ আদালত তাদের ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তাদের সূত্র ধরেই বাঁকুড়া মহিলা থানার পুলিশ আজ আরও চারজনকে গ্রেপ্তার করে। ধৃত অনিল বিদ্যা, মিঠুন বিদ্যা, বুধন বাউরী ও অপূর্ব ঘোষ এদের বিরুদ্ধে ৩৭৬ আইপিসি ধারায় গণধর্ষণ অভিযোগ আনা হয়েছে। এদের দুজনের বাড়ি বাঁকুড়া সদর থানার কমলাডাঙ্গা এলাকায় এবং আর দুজনের বাড়ি বলরামপুর এলাকায়। আজ তাদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। অভিযুক্ত অবশ্য তাকে ফাঁসানো হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে দাবি করেছেন ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement