এই বাংলায়

ছটঘাটে নেমে জলে তলিয়ে মৃত্যু যুবকের

By Eaibanglai - October 28, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, আসানসোলঃ– ছট পুজো উপলক্ষ্যে ছটঘাটে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের চিত্তরঞ্জনে। মৃত যুবকের নাম প্রভাত ঠাকুর,বয়স ২১ বছর।

জানা গেছে রূপনারায়নপুর পিঠাকিয়ারী (এনটিপিসির)বাসিন্দা প্রভাত ঠাকুর ছট পুজো উপলক্ষ্যে এদিন চিত্তরঞ্জন শহরের অজয় নদের ছট ঘাটে গিয়েছিলেন। সেখানে শুভম কুমার সাউ এবং কানাই শংকর শর্মা নামে দু’জনের সঙ্গে ছটঘাটে স্নান করতে নামে ওই যুবক এবং জলে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি অজয় নদের গভীর গর্তে পড়ে যায় সে। ওই যুবককে তলিয়ে যেতে দেখে স্থানীয় লোকজন জলে নেমে তাকে উদ্ধার করলেও ততক্ষণে এনেক দেরী হয়ে যায়। তাকে উদ্ধার করে তড়িঘড়ি চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ছটের প্রথম দিনেই যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement