এই বাংলায় দক্ষিণ বাংলা

রেশনের চাল-গম ভিন জেলায় পাচারের চেষ্টা! দুর্গাপুরে ৪ পাচারকারীকে হাতেনাতে ধরল বিজেপি

By Eaibanglai - September 27, 2026
— Advertisement —
Advertisement
রেশনের চাল-গম ভিন জেলায় পাচারের চেষ্টা! দুর্গাপুরে ৪ পাচারকারীকে হাতেনাতে ধরল বিজেপি

সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- সরকারি রেশনের চাল ও গম বেআইনিভাবে ভিন জেলায় পাচার করার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙা কলোনির জি-ব্লক মাঠ এলাকায়। রবিবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাচারের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে নিয়ম করে পাড়ায় পাড়ায় সরকারি রেশন সামগ্রী পৌঁছানোর ও বিতরণের ব্যবস্থা রয়েছে। সেই সূচি মেনেই রবিবার সগরভাঙা কলোনির জি-ব্লক মাঠে উপভোক্তাদের রেশন দেওয়ার প্রক্রিয়া চলছিল। অভিযোগ, এই রেশন বণ্টন চলাকালীনই কিছু অসাধু কারবারি সক্রিয় হয়ে ওঠে। সাধারণ রেশন গ্রাহকদের কাছ থেকে তাদের প্রাপ্য চাল ও গম বেশি বা চড়া দামে কিনে নিচ্ছিল তারা। এরপর সেই সংগৃহীত সরকারি খাদ্যশস্য সাইকেল ও মোটরবাইকে চাপিয়ে পার্শ্ববর্তী বীরভূম জেলার জয়দেব ও ইলামবাজার এলাকায় পাচারের চেষ্টা চালানো হচ্ছিল।

রেশন সামগ্রী এভাবে অবৈধ উপায়ে কিনে ভিন জেলায় পাচার করা হচ্ছে— এই খবর পৌঁছায় স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে। এর পরেই বিজেপি নেতা রূপম লাহার নেতৃত্বে দলের কর্মী-সমর্থকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পাচারের সময় হাতেনাতে ৪ জন সন্দেহভাজন পাচারকারীকে আটকে দেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে জি-ব্লক মাঠ এলাকায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় স্থানীয় কোকওভেন থানায়।

ঘটনার খবর পেয়েই দ্রুত এলাকায় পৌঁছায় কোকওভেন থানার পুলিশ বাহিনী। উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ অভিযুক্ত ৪ জনকে উদ্ধার করে এবং তাদের আটক করে থানায় নিয়ে যায়। সেই সঙ্গে পাচারের উদ্দেশ্যে আনা চাল ও গম উদ্ধার করা হয়েছে এবং ঘটনার ব্যবহৃত যানগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement