Uncategorized

শুশুনিয়া সর্বজনীনের ১৬ তম বর্ষের থিম পার্বণপ্রিয় বাঙালি

By Eaibanglai - September 19, 2024
— Advertisement —
Advertisement
শুশুনিয়া সর্বজনীনের ১৬ তম বর্ষের থিম পার্বণপ্রিয় বাঙালি

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– শুশুনিয়া পাহাড়ের নিচে ছোট্ট গ্রাম শুশুনিয়া। আর এই গ্রামেই দীর্ঘ ১৫ বছর ধরে মা দুর্গার আরাধনা করে আসছে শুশুনিয়া সর্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যরা। এবার তাদের পুজো ১৬ তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছরের মতো এই বছরও আলোকসজ্জা থেকে মণ্ডপসজ্জা সবেতেই চমক থাকবে বলে জানাচ্ছেন তারা। এবারে এই পুজো কমিটির থিম পার্বণপ্রিয় বাঙালি। খড়, বাঁশ, সুতলি, মাটি প্রভৃতি পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। থিমের মাধ্যমে ফুটে উঠবে গ্রাম বাংলার পরিবেশ ও বাঙালির ১২ মাসের বিভিন্ন পুজো পার্বণ লোকাচারের ছবি। এবারের থিমের বাজেট ১০ লক্ষ টাকা। বেশ কয়েক বছর ধরেই জেলার সেরা পুজোর তকমা পেয়ে আসছে এই পুজো কমিটি। পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত ভিড় লেগেই থাকে শুশুনিয়া পাহাড়ের কোলে এই পুজো প্যান্ডেলে। প্রতিবছর নিত্যনতুন থিমের মধ্য দিয়ে চমক দিয়ে আসছে এই পুজো কমিটি। এই বছরের থিমও নজর কাড়বে জেলাবাসীর এমনই মনে করছেন আয়োজকরা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement