এই বাংলায় দক্ষিণ বাংলা

আসানসোল-দুর্গাপুরে লাখ লাখ টাকার ড্রাগ ও আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১৪, ফ্রিজ ৩১ লক্ষ টাকা

By Eaibanglai - November 06, 2026
— Advertisement —
Advertisement
আসানসোল-দুর্গাপুরে লাখ লাখ টাকার ড্রাগ ও আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১৪, ফ্রিজ ৩১ লক্ষ টাকা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে দেশ জুড়ে শুরু হওয়া বিশেষ মাদকবিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। গত ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। এই সময়সীমার মধ্যে কমিশনারেট এলাকায় চালানো ধারাবাহিক তল্লাশির সাফল্যের খতিয়ান বৃহস্পতিবার আসানসোলে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন ডিসিপি (ডিডি) সানা আখতার।

ডিটেকটিভ ডিপার্টমেন্টের বিশেষ ভূমিকায় ৫ নভেম্বর পর্যন্ত কমিশনারেট এলাকায় মোট ১২টি এনডিপিএস মামলায় ১৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ, গাঁজা এবং ব্রাউন সুগার। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে ২ লক্ষ ৪০ হাজার আলপ্রাজোলাম  ট্যাবলেট উদ্ধারকে কেন্দ্র করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা। এছাড়াও ২ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ২৮৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ও ওড়িশা থেকে পাচার করে আনা প্রায় ২৮ কেজি গাঁজা সহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। চিকিৎসায় ব্যবহৃত ঘুমের এই ওষুধ ও সামগ্রীগুলি স্থানীয় এলাকায় নেশার উদ্দেশ্যে ছোট ছোট পাইকারি সরবরাহের মাধ্যমে বিক্রি করা হচ্ছিল বলে পুলিশ জানতে পেরেছে।

অভিযানের আরেকটি বড় সাফল্য হিসেবে পুলিশ রেলপাড় এলাকার কুখ্যাত ব্রাউন সুগার সরবরাহকারী আরশাদ হাসমি ওরফে পিন্টুকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধারের পাশাপাশি তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ, ৪৬ রাউন্ড তাজা গুলি এবং নগদ ৫ লক্ষ ৩৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। 

ডিসিপি সানা আখতার জানান, ধৃতদের বিরুদ্ধে কড়া আর্থিক তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত মাদক চক্রের সঙ্গে জড়িত মোট আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পেয়ে সেগুলিতে থাকা ৩১ লক্ষ টাকা ফ্রিজ করা হয়েছে এবং তাঁদের বাকি সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়া চলছে। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি ও মাদকাসক্তদের পুনর্বাসনের জন্যও কমিশনারেটের তরফে বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement