Uncategorized

দুর্গাপুরে বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের রক্তদান শিবির

By Eaibanglai - February 13, 2024
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা দুর্গাপুর:– বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন দুর্গাপুর শাখার উদ্যোগে সোমবার এক রক্তদান শিবির সহ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দুর্গাপুরের বেনাচিতির কাইজার লেনে এই বিনামূল্যে শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান ১৪ তম বর্ষে পদার্পণ করেছে তাদের এই এসোসিয়েশন। সেই উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত করা হচ্ছে এই দিনটি। প্রায় ১০০ মত রক্তদাতা এদের রক্তদান শিবিরের রক্তদান করবেন বলে জানান তিনি। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেও স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন শতাধিক মানুষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় ,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement