এই বাংলায়

ভয়াবহ অগ্নিকাণ্ড কাদা রোডের যৌনপল্লীতে

By Eaibanglai - November 09, 2022
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– গতকাল গভীর রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের মেন গেট সংলগ্ন কাদারোড যৌনপল্লীতে। আগুনে ভষ্মীভূত হয়ে যায় এলাকার পাঁচটি বাড়ি। জানা গেছে গতকাল রাত প্রায় দুটো নাগাদ হঠাৎ এলাকার পাঁচটি বাড়ি জ্বলতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নজরে আসতেই পাশের পুকুর থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ও আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই সময় যৌনকর্মীরা নিজেদের কাজে বাইরে থাকায় কোনওরকম প্রাণহানীর ঘটনা ঘটেনি। যৌনকর্মীদের একাংশের অভিযোগ কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন লাগিয়ে দিয়েছে তাদের বাড়িগুলিতে। বুধবার সকালে স্থানীয় কাউন্সিল এলাকা পরির্দশন করেন। ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement