এই বাংলায় দক্ষিণ বাংলা

আধুনিক হাইড্রোলিক পদ্ধতিতে প্রতিমা বিসর্জন দুর্গাপুরের দামোদরে

By Eaibanglai - October 22, 2026
— Advertisement —
Advertisement
আধুনিক হাইড্রোলিক পদ্ধতিতে প্রতিমা বিসর্জন দুর্গাপুরের দামোদরে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: সনাতন প্রথা আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো দুর্গাপুরে। বড় ক্রেন বা ‘হাইড্রা’ গাড়ির চিরাচরিত ব্যবহার এড়িয়ে, এবার সম্পূর্ণ আধুনিক হাইড্রোলিক কাঠামোর মাধ্যমে উমা বিদায়ের আয়োজন করা হলো। বিজয়া দশমীর দুপুর গড়াতেই দুর্গাপুরের বীরভানপুর সংলগ্ন দামোদর নদের বিসর্জন ঘাটে শুরু হয় প্রতিমা বিসর্জন। 

দুর্গাপুরেও প্রথমবার এই পরিবেশবান্ধব ও সুশৃঙ্খল পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এই বিশেষ হাইড্রোলিক ব্যবস্থায় প্রতিমাকে নির্দিষ্ট প্ল্যাটফর্মে বসানোর পর স্বয়ংক্রিয় যান্ত্রিক পদ্ধতিতে তা নদীতে নিরঞ্জন করা হয়। নতুন এবং অত্যন্ত সুরক্ষিত এই পদ্ধতিতে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হতে দেখে ঘাটে আসা সাধারণ মানুষ এবং পুজো উদ্যোক্তারা প্রশাসনের  প্রশংসা করেছেন। তাঁদের মতে, এই ব্যবস্থার ফলে যেমন প্রতিমা বিসর্জন যেমন ঝুকিহীন সহজ হয়েছে, তেমনই প্রতিমার কাঠামো নদী থেকে দ্রুত তুলে নেওয়া সহজ হওয়ায় নদীর জলদূষণও অনেকটাই রোধ করা সম্ভব হচ্ছে। 

এদিকে নিরঞ্জনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোক ওভেন থানার পুলিশের পক্ষ থেকে বিসর্জন ঘাটে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। ঘাট চত্বরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি, নদীতে স্পিড বোট ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর  বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছিল। কোক ওভেন থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা স্বয়ং উপস্থিত থেকে গোটা প্রক্রিয়ার তদারকি করেন। সব মিলিয়ে কড়া নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দুর্গাপুরে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দেবী প্রতিমার বিসর্জন পর্ব সম্পন্ন হয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement