এই বাংলায় দক্ষিণ বাংলা

দশমীতে সেবাইতের ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি, এলাকায় চাঞ্চল্য

By Eaibanglai - October 22, 2026
— Advertisement —
Advertisement
দশমীতে সেবাইতের ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি, এলাকায় চাঞ্চল্য

সংবাদদাতা,আসানসোলঃ- বিজয়া দশমীর উৎসবের আবহেই দিনদুপুরে এক দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ি এলাকার সবনপুর গ্রামে। সবনপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঐতিহাসিক কল্যাণেশ্বরী মন্দিরের সেবাইত ধীরেন্দ্রনাথ দেওঘরিয়ার বাড়িতে বুধবার এই চুরির ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশমীর সকালে পরিবারের সকল সদস্য যখন কল্যাণেশ্বরী মন্দিরে পুজোর কাজে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে ফাঁকা বাড়ির জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতকারীরা। ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গহনা সহ মূল্যবান সামগ্রী লুট করে চম্পট দেয় তারা। পুজোর কাজ শেষে ধীরেন্দ্রনাথবাবু বাড়ি ফিরে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন এবং চুরির বিষয়টি টের পান।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ। পুলিশ ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। উৎসবের দিনে দিনদুপুরে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement