এই বাংলায় দক্ষিণ বাংলা

কাঁকসা থানা প্রাঙ্গণে কংকেশ্বরী কালীপুজোর সূচনা, ‘ফিরে পাওয়া’ কর্মসূচিতে ৫১টি হারানো মোবাইল ফেরাল পুলিশ

By Eaibanglai - November 08, 2026
— Advertisement —
Advertisement
কাঁকসা থানা প্রাঙ্গণে কংকেশ্বরী কালীপুজোর সূচনা, ‘ফিরে পাওয়া’ কর্মসূচিতে ৫১টি হারানো মোবাইল ফেরাল পুলিশ

সন্তোষ কুমার মণ্ডল,কাঁকসাঃ- দুর্গাপুজোর পর বাঙালির অন্যতম বৃহত্তম উৎসব কালীপুজো। প্রতি বছরের মতো এ বছরও কাঁকসা থানা প্রাঙ্গণে অবস্থিত ঐতিহ্যবাহী কংকেশ্বরী কালীমন্দিরে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পুজোর সূচনা হলো। রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই পুজোর উদ্বোধন করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার।

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন ডিসিপি (ইস্ট) রাসপ্রীত সিং, কাঁকসার এসিপি মহম্মদ আলি রেজা, কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, গলসির বিধায়ক রাজু পাত্র, কাঁকসা থানার আইসি সন্দীপ দাস-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উৎসবের আবহে এদিন মানবিক উদ্যোগেরও সাক্ষী থাকল কাঁকসা থানা। কালীপুজো উপলক্ষ্যে কাঁকসা থানার গ্রামরক্ষী বাহিনীর উদ্যোগে একটি বিশেষ ‘ফিরে পাওয়া’ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া ৫১টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন উপস্থিত পুলিশ আধিকারিকরা। দীর্ঘদিন পর নিজেদের হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ও খুশি মোবাইলের মালিকরা। উৎসবের মরসুমে পুলিশের এই জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement