এই বাংলায়

আসানসোলে গুলিবিদ্ধ স্কুল ছাত্র

By Eaibanglai - August 02, 2024
— Advertisement —
Advertisement
আসানসোলে গুলিবিদ্ধ স্কুল ছাত্র

সংবাদদাতা, আসানসোলঃ– বৃহস্পতিবার রাতে আসানসোলে এক স্কুল ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে হীরাপুর থানা এলাকায়। জখম ছাত্রের নাম আদিত্য মণ্ডল,বয়স ২০ বছর। সে আসানসোলের বারি ময়দান স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্র।

ঘটনা সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে হীরাপুরের ধ্রুবডাঙা সেবা সমিতির মাঠের সামনে আদিত্য এবং তার কয়েক জন বন্ধু একসঙ্গে গল্পগুজব করছিল। সেই সময় সেখানেই স্থানীয় গণেশ সাউ এবং আনমোল নামে অপর এক যুবক উপস্থিত ছিল। অভিযোগ গণেশের কাছে একটি বন্দুক ছিল। সেই বন্দুক নিয়ে গণেশ ও আনমোলের মধ্যে টানাটানি শুরু হয়। আর তাতেই বন্দুক থেকে কোনোভাবে গুলি বেরিয়ে যায় এবং সেই গুলি আদিত্য মণ্ডলের মুখে লাগে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে আদিত্য। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে যায় ও জখম ছাত্রকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সে।

এটি নিছকই একটি দুর্ঘটনা, না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে । তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হীরাপুর থানার পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement