এই বাংলায় দক্ষিণ বাংলা

সিঙ্গুরে শিল্প ফেরানোর ইঙ্গিত, অশোক লে-ল্যান্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা মুখ্যমন্ত্রীর

By Eaibanglai - November 06, 2026
— Advertisement —
Advertisement
সিঙ্গুরে শিল্প ফেরানোর ইঙ্গিত, অশোক লে-ল্যান্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা মুখ্যমন্ত্রীর

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ-  সিঙ্গুরে শিল্প ফেরানোর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নতুন শিল্পনীতি প্রকাশের অনুষ্ঠানে তিনি জানান, অশোক লে-ল্যান্ডের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক স্তরের আলোচনা হয়েছে। তবে আগের সরকারের মতো শুধুমাত্র সমঝোতাপত্র (মৌ) স্বাক্ষর করে ঘোষণা করার পথে হাঁটতে রাজি নন বলেও স্পষ্ট করে দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সিঙ্গুর নিয়ে অবশ্যই আমরা কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করব। অশোক লে-ল্যান্ডের সঙ্গে আমার প্রাথমিক স্তরের কথা হয়েছে। তবে আমরা আগের সরকারের মতো দায়িত্বজ্ঞানহীনভাবে কেবল মৌ স্বাক্ষর করেই দায় সারব না, তাই এখনই বিস্তারিত কিছু বলছি না।’’

একই সঙ্গে তিনি পূর্ববর্তী সরকারের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস) নিয়েও সমালোচনা করেন। তাঁর দাবি, আটটি বিজিবিএসে ৬৫০ কোটি টাকা ব্যয় হলেও ঘোষিত ১৬ লক্ষ কোটি টাকার অধিকাংশ বিনিয়োগ বাস্তবে হয়নি। এমনকি সরকারি পরিকাঠামো নির্মাণকেও বিনিয়োগ হিসেবে দেখানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর সরকার কেবল ঘোষণায় নয়, বাস্তবে শিল্প প্রকল্পের অগ্রগতিকেই গুরুত্ব দিচ্ছে। তাই বিনিয়োগের ক্ষেত্রে জমি, প্রকল্পের কাজ এবং কর্মসংস্থানের বাস্তব চিত্র সামনে এলেই তবেই তা নিয়ে ঘোষণা করা হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement