এই বাংলায় দক্ষিণ বাংলা

রাজ্য পুলিশে মেগা রদবদল: এক ধাক্কায় বদলি ২৩ জন শীর্ষ আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিক

By Eaibanglai - September 26, 2026
— Advertisement —
Advertisement
রাজ্য পুলিশে মেগা রদবদল: এক ধাক্কায় বদলি ২৩ জন শীর্ষ আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিক

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- আসন্ন পুরভোটের প্রাক্কালে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনে এক বড়সড় রদবদল ঘটাল রাজ্য সরকার । শুক্রবার  রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে একসঙ্গে ২৩ জন আইপিএস  এবং ডব্লিউবিপিএস পদমর্যাদার আধিকারিককে অন্যত্র বদলি করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্পূর্ণ 'জনস্বার্থে' এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা পুলিশ (লালবাজার), বিধাননগর ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে শুরু করে রাজ্য গোয়েন্দা দফতর (IB), সিআইডি (CID), সাইবার শাখা এবং বিভিন্ন জেলা স্তরে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তনগুলির মধ্যে রয়েছে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহের বদলি। তাঁকে উত্তরবঙ্গের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের আইজি পদে পাঠানো হয়েছে। অন্যদিকে, এসটিএফের আইজি সুধীর কুমার নীলাকান্তমকে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে আনা হয়েছে।

পুলিশ প্রশাসনের তথ্যভান্ডার ও অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ শাখা এসসিআরবিতেও বড় রদবদল হয়েছে। আইজি (এসসিআরবি) নীলু শেরপা চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের আইজির দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর জায়গায় এসসিআরবির নতুন আইজি হচ্ছেন এতদিনের আইজি (হোম গার্ড) শঙ্খ শুভ্র চক্রবর্তী।

কলকাতা পুলিশেও একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হয়েছে। ডিআইজি (সিকিউরিটি) সুখেন্দু হিরাকে যুগ্ম পুলিশ কমিশনার (সিকিউরিটি) করা হয়েছে। ডিআইজি (আইবি) ডঃ ভোলানাথ পাণ্ডে যোগ দিচ্ছেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক) পদে। ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার সূর্যপ্রতাপ যাদবকে পাঠানো হয়েছে রাজ্য গোয়েন্দা শাখার ডিআইজি হিসেবে। একই সঙ্গে ডিআইজি দেবর্ষি দত্তকে বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার করা হয়েছে।

জেলা ও কমিশনারেট স্তরেও ব্যাপক রদবদল হয়েছে। মালদহ, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, বীরভূম, শিলিগুড়ি ও ব্যারাকপুর-সহ একাধিক জায়গায় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও ডেপুটি কমিশনার পদে নতুন মুখ আনা হয়েছে। মালদহের সিআইডি সুপার অরীশ বিলালকে রাজ্য সিআইডিতে ফিরিয়ে আনা হয়েছে, আর তাঁর জায়গায় মালদহের সিআইডি সুপার হচ্ছেন ধৃতিমান সরকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকরা তাঁদের নতুন পদের দায়িত্বভার গ্রহণ করার দিন থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement