এই বাংলায় দক্ষিণ বাংলা

পঞ্চায়েতে আলমারি ভেঙে চুরির ঘটনায় নীরব প্রধান ও কর্মীরা! হিসাব দিতে দু’দিনের সময়সীমা বেঁধে দিলেন বিধায়াক

By Eaibanglai - November 17, 2026
— Advertisement —
Advertisement
পঞ্চায়েতে আলমারি ভেঙে চুরির ঘটনায় নীরব প্রধান ও কর্মীরা! হিসাব দিতে দু’দিনের সময়সীমা বেঁধে দিলেন বিধায়াক

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ-  জেমুয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের আটটি আলমারি ভেঙে চুরির ঘটনায় এবার কড়া অবস্থান নিলেন পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। চুরির চার দিন পেরিয়ে গেলেও কী কী গুরুত্বপূর্ণ নথি বা সামগ্রী খোয়া গিয়েছে, তার স্পষ্ট হিসাব দিতে পারেননি পঞ্চায়েতের প্রধান ও কর্মীরা। মঙ্গলবার কার্যালয় পরিদর্শনে গিয়ে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। পাশাপাশি, আগামী দু’দিনের মধ্যে চুরি যাওয়া সামগ্রীর পূর্ণাঙ্গ হিসাব জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি।

এদিন জেমুয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে প্রধান ও কর্মীদের মুখোমুখি হন জিতেন্দ্র তিওয়ারি। আটটি আলমারি ভেঙে ঠিক কী কী নথি ও জিনিসপত্র উধাও হয়েছে, তা জানতে চান তিনি। কিন্তু বিধায়কের প্রশ্নের মুখে কার্যত নিরুত্তর থাকেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। সন্তোষজনক উত্তর না মেলায় বিধায়ক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, দু’দিনের মধ্যে চুরির বিস্তারিত হিসাব দিতে হবে এবং তদন্তে কোনো বেআইনি কাজের প্রমাণ মিললে কাউকেই রেয়াত করা হবে না।

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত হয়েছিল পঞ্চায়েত এলাকার বহুতল আবাসন নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে। বিষয়টি বিধায়কের নজরে আসার পর তিনি দুর্গাপুর-ফরিদপুরের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান। এরপরই প্রশাসনের তরফে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযোগ, সেই তদন্ত চলাকালীনই গত ১৩ নভেম্বর পঞ্চায়েত কার্যালয়ের আটটি আলমারি ভেঙে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েতের কর্মীদের একাংশের বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে, যদিও বিষয়টি এখনও তদন্তসাপেক্ষ।

এদিনের পরিদর্শনে কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকা নিয়েও গুরুতর প্রশ্ন তোলেন জিতেন্দ্র তিওয়ারি। পঞ্চায়েত কর্মীদের দাবি, কার্যালয় ছুটি হওয়ার দিন থেকেই সিসিটিভি বন্ধ ছিল। কিন্তু নিরাপত্তার স্বার্থে বসানো নজরদারি ক্যামেরা ছুটির দিনে কেন বন্ধ রাখা হয়েছিল, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। নথি গায়েব করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement