এই বাংলায় দক্ষিণ বাংলা

ক্রেতা সেজে দোকান থেকে গয়না নিয়ে চম্পট, এক ঘণ্টার মধ্যে দুই যুবককে পাকড়াও করে গয়না উদ্ধার পুলিশের

By Eaibanglai - November 17, 2026
— Advertisement —
Advertisement
ক্রেতা সেজে দোকান থেকে গয়না নিয়ে চম্পট, এক ঘণ্টার মধ্যে দুই যুবককে পাকড়াও করে গয়না উদ্ধার পুলিশের

সংবাদদাতা,আসানসোলঃ- ক্রেতা সেজে জুয়েলার্স দোকানে ঢুকে রুপোর গয়না নিয়ে চম্পট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর বাজারে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ামতপুর বাজারে বিজয় বর্মনের একটি গয়নার দোকান রয়েছে। এদিন দুপুরে এক যুবক ক্রেতা সেজে তাঁর দোকানে এসে রুপোর চেন এবং হাতের ব্রেসলেট দেখতে চায়। দোকানদার যখন তাকে গয়না দেখাচ্ছিলেন, ঠিক সেই সুযোগে ওই যুবক চেন ও ব্রেসলেট হাতে নিয়ে দোকান থেকে ছুটে বেরিয়ে যায়। দোকানের বাইরে আগে থেকেই মোটরবাইক নিয়ে অপেক্ষা করছিল তার এক সহযোগী। মুহূর্তের মধ্যে দু’জনে বাইকে করে এলাকা ছেড়ে চম্পট দেয়।

ঘটনার আকস্মিকতা কাটিয়ে দোকানের মালিক দ্রুত পুলিশে খবর দেন। অভিযোগ পাওয়ামাত্রই কোমর বেঁধে তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে ঘটনার মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই দুই অভিযুক্তকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অভিষেক সাউ এবং প্রেম পাসওয়ান। অভিষেকের বাড়ি আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইসমাইলের গুরু নানক পল্লিতে এবং প্রেম পাসওয়ানের বাড়ি তেল মিল আম্বেদকর রোড এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া রুপোর চেন ও ব্রেসলেটটি উদ্ধার করা হয়েছে। পুলিশের এই ক্ষিপ্র পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যবসায়ী বিজয় বর্মন। সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রাও।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement