এই বাংলায় দক্ষিণ বাংলা

পানাগড় বাইপাসে লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, জখম ১০, আশঙ্কাজনক ১

By Eaibanglai - October 25, 2026
— Advertisement —
Advertisement
পানাগড় বাইপাসে লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, জখম ১০, আশঙ্কাজনক ১

সন্তোষ কুমার মণ্ডল, বুদবুদঃ- দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের পানাগড় বাইপাসে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন বাসযাত্রী। এদের মধ্যে একজনের অবস্থা  আশঙ্কাজনক। রবিবার ভোরে বুদবুদ থানার অন্তর্গত সোঁয়াই মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি বিহার থেকে কলকাতার অভিমুখে যাচ্ছিল। পানাগড় বাইপাস ধরে যাওয়ার সময় সোঁয়াই মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কয়লা বোঝাই লরির পেছনে বাসটি সজোরে ধাক্কা মারে বাসটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের গতি অত্যন্ত বেশি ছিল এবং এই বেপরোয়া গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারান।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং প্রাথমিক উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ  ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠায়।

এই দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতাগামী লেনে বেশ কিছুক্ষণের জন্য তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।  পুলিশ।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement