এই বাংলায় দক্ষিণ বাংলা

জামুড়িয়ায় কারখানা থেকে শ্রমিকের দেহ উদ্ধার: ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতিতে মিটল বিক্ষোভ

By Eaibanglai - October 25, 2026
— Advertisement —
Advertisement
জামুড়িয়ায় কারখানা থেকে শ্রমিকের দেহ উদ্ধার: ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতিতে মিটল বিক্ষোভ

সংবাদদাতা,আসানসোলঃ- পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার 'শ্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেড' কারখানার ভেতর থেকে এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। মৃতের নাম রবি হাঁসদা, তিনি জামুড়িয়া থানার বাবুডাঙা এলাকার বাসিন্দা ছিলেন।

শনিবার সকালে কারখানার ভেতরে ওই শ্রমিকের দেহ ঝুলতে দেখেন সহকর্মীরা। খবর পেয়ে নিহতের পরিবার ও আদিবাসী সমাজের প্রতিনিধিরা কারখানার মূল ফটক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিবারের অভিযোগ, রবি হাঁসদাকে খুন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় জামুড়িয়া থানার পুলিশ।

দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষে সঙ্গে  বিক্ষোভকারীদের মধ্যে  বৈঠক হয়। বৈঠকে কারখানা কর্তৃপক্ষনিহতের পরিবারকে ২০ লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ, পরিবারের একজন সদস্যকে কারখানায় চাকরি এবং নিহতের বৃদ্ধ বাবা-মায়ের জন্য মাসিক পেনশনের ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ ওঠে।

কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ক্ষতিপূরণের বিষয়ে সমঝোতা হলেও শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। পরিবারের খুনের অভিযোগের ভিত্তিতে জামুড়িয়া থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement